গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) ভোরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে তাদের সহমর্মিতা প্রকাশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার ভোররাতে হেতিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহ মালামাল পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদটি পাওয়ার পরপরই দুপুরে হেতিমগঞ্জ বাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি ভস্মীভূত দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বুকে জড়িয়ে সান্ত্বনা জানান।
দুঃসময়ে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এমপি বলেন- হেতিমগঞ্জের এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তবে আপনারা নিজেদের একা ভাববেন না; আপনাদের এই কঠিন সময়ে আমি এবং আমার পুরো টিম আপনাদের পাশে রয়েছি।
তিনি তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও সরকারি ফান্ড থেকে দ্রুত আর্থিক সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এমপি এমরান আহমদ চৌধুরীর এই তাৎক্ষণিক উপস্থিতি এবং সহযোগিতার আশ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়েন হেতিমগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান- খবর পাওয়ার পরপরই এমপির সরাসরি মাঠে নেমে আসা এবং ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর দৃশ্য প্রমাণ করে যে তিনি কেবল ভোটের নেতা নন, বরং প্রতিটি সুখ-দুঃখে জনমানুষের প্রকৃত অভিভাবক। বিপদের সময় তাঁর এমন মানবিক উদ্যোগ ও দৃঢ় নেতৃত্ব পুরো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেট সীমান্তে আটক সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় দুপুরে আটক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরRead More
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে নিজ বাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাRead More



Comments are Closed