Main Menu

ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছাতক প্রতি‌নি‌ধি: ‎সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগষ্ট (শুক্রবার) সকালে উপজেলার সদরপুর রাধা-গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশ ও ডাক্তার কানু প্রিয় দাসের যৌথ সঞ্চালনায় পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশের স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি শ্রী মনি শংকর ভৌমিক।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বাবুল রায়, সহ-সভাপতি শ্রী পরেশ চন্দ, সহ-সভাপতি শ্রী নারায়ণ রায় নারদ, সহ-সভাপতি ডা. রাকেশ দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী রঞ্জন দাস, কোষাধ্যক্ষ শ্রী পঙ্কজ দত্ত, সমাজকল্যাণ সম্পাদক শ্রী দীপক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শ্রী নিখলেশ দেবনাথ, শ্রী আকাশ দেবনাথ ও শ্রী পলাশ আচার্যসহ সংগঠনের নেতাকর্মীরা।

‎সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শ্রী সীতেশ চন্দ্র দাশ (অব: শিক্ষক), শ্রী নিধু রঞ্জন দাশ (অব: ব্যাংক কর্মকর্তা), বাপ্টু তালুকদার, নেপুর দে, শ্রীবাস দাশ প্রমুখ।

‎সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা তাদের বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দিগেশ রঞ্জন দাসকে সভাপতি, অভিজিৎ দত্তকে সাধারণ সম্পাদক, সুদীপ দাশকে সাংগঠনিক সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রদীপ দে কে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন রবীন্দ্র তালুকদার, রুপেনজিত দাস অজয়, বিনয় ভূষণ দে, রাজকুমার দাস ছানা, বিধান চন্দ্র দাশ, ঝন্টু কুমার দাশ, সুদীপ তারন, অয়ন নাগ, সৌরভ নাগ, সমর মালাকার, বিজিত কৃষ্ণ দে, শ্যামা কান্ত, মিন্টু চন্দ, রতন দাশ, রনজিত দে, ভানু তালুকদার, সজল দাশ, তুহিন দাশ, প্রিতম দাশ, তুষার দাশ সহ আরও অনেকে।

Share





Related News

Comments are Closed