সিলেট ওসমানী হাসপাতালের ৫তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফ দিয়ে আলমগীর হোসেন (২৮) নামে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে। তিনি গত ১১ আগস্ট চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীর হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
Related News
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে ঘোষিত তফশিলRead More
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More



Comments are Closed