সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, কম্বল, গরু, জিরা, কসমেটিকস, বাসমতি চাল, কিসমিস, বিস্কুটসহ বিভিন্ন ধরনের পণ্য।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোনারহাট, কালাসাদেক, সংগ্রাম, প্রতাপপুর, বিছনাকান্দি ও তামাবিল বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে, কম্বল, সবজি, গরু, জিরা, কসমেটিকস, বাসমতি চাল, কিসমিস, সনপাপড়ি, বিস্কুট ও মদ। বিজিবির হিসাব অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed