সিলেটে নিজ বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, স্বামী-স্ত্রী ও তাদের বাসার গৃহকর্মী।
বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, রায়নগর রাজবাড়ী এলাকার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং একই বাসার গৃহকর্মী নগরীর জল্লারপাড় এলাকার তাহমিনা (২৫)।
৪ তলার বাসায় দুতলার ফ্লাটে মালিক আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ও গৃহপরিচারিকাই শুধু থাকতেন বলে পুলিশ জানিয়েছে। বাকি ফ্লাটগুলোতে ভাড়াটে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সত্তার মিয়া আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তিনি সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায়ই থাকতেন। সকালে তার বাসায় চিৎকার শুনা গেছে।
এই দম্পত্তির চার সন্তানের মধ্যে দুই সন্তান লন্ডনে ও দুই সন্তান আমেরিকায় থাকেন।
নিহত দম্পত্তির ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরে বাসায় মামা-মামি একাই থাকতেন। তাদের সাথে এক কাজের মেয়ে থাকতো। সকাল ৯টার দিকও তাদের সাথে আলাপ হয়েছে। ধারণা করা হচ্ছে ৯টার পর তাদের হত্যা করা হয়েছে।

এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সাংবাদিকের বলেন- সকাল ৯টার দিকে স্থানীয় একজন আমাকে ফোন করে বলেন যে, মিতালী ১১১ নম্বর বাসার দুতলার ফ্ল্যাটের বন্ধ দরজার ভিতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমরা তৎক্ষণাৎ পুলিশ পাঠাই এবং আমি নিজেও চলে আসি। এসে আমরা দরজা খুলে দেখতে পারি, এই বাসার মালিক এমএ সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)-কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন ক্রাইমসিন দোতলা পর্যবেক্ষণ করেছে। পিবিআই ও সিআইডি ক্রাইমসিন বিষযটি নিয়ে কাজ করছে। একটা স্পেশাল টিম গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য। ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী সকালে চিৎকার চেচামেচি শুনেছেন। সে হিসেবে ঘটনাটি সকালে ঘটেছে।
পুলিশ কমিশনার বলেন, বাসাটির পরিবারের সদস্যদের ব্যবহৃত ওয়ারড্রোব ও আলমারিগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা অন্য কোনো মূল্যবান জিনিস সরানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘ঘটনাটি ডাকাতি, নাকি এর পেছনে পারিবারিক কোনো শত্রুতা বা পূর্ববিরোধ রয়েছে, সেটিও আমরা তদন্ত করে দেখছি। এখানে একটি দলিলও পাওয়া গেছে। সেটিও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যাবে।
এদিকে রায়নগরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে ঢুকে দুর্বৃত্তরা বৃদ্ধ-বৃদ্ধাসহ কাজের মেয়েকে খুন করেছে।
তিনি বলেন, নিহতদের মরদেহ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, মিতালী ১১১ নম্বর বাসায় হাজী আব্দুস সত্তার মিয়া, তাঁর স্ত্রী ও বাসার কাজের মেয়েকে বাসায় ঢুকে খুন করেছে দুর্বৃত্তরা। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed