সিলেটে হামের উপর্সে আরও ২ শিশুর মৃত্যু, শনাক্ত ২৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম রোগে আক্রান্ত বা হামের লক্ষ্মণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জন। আর হাম সন্দেহজনক ও নিশ্চিত দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩০ জন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পাঁচ মাস বয়সী এক শিশুর বাড়ি সিলেটের গোয়াইনঘাটে এবং ছয় মাস বয়সী আরেক শিশুর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে।
বুধবার (১২ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৮ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭০ জন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি রয়েছেন।
মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম সন্দেহে চিকিৎসা নিচ্ছেন।
জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত হাম সন্দেহজনক ও নিশ্চিত রোগে সিলেটে ৪৭ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪, মৌলভীবাজারে ১ ও সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত দুই ধরনের মৃত্যু মিলে সিলেট বিভাগে মৃতের সংখ্যা ১৩০ জন।
এদিকে ১ জানুয়ারি ২০২৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জে ১২৩ জন, মৌলভীবাজারে ১২৭ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন।
Related News
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।Read More
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed