Main Menu

ধর্মপাশায় পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিলের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬)। তারা চকিয়াচাপুর গ্রামের সারোয়ার হোসেনের সন্তান। রাবিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাবিয়া ও সাহাদ নৌকা নিয়ে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে সাহাদ পানিতে পড়ে যায়।

এ অবস্থায় ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রাবিয়াও পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিলের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed