সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় প্রসাধনীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসের সুপারভাইজারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্পতিতে এ তথ্য জানানো হয়চ।
এর আগে, শুক্রবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়ায় মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ছাদে বিভিন্ন কার্টুনে রাখা ভারতীয় প্রসাধনীসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দকৃত পণ্য ও প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকা।
এ ঘটনায় পুলিশ বাসটির সুপারভাইজার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকার মো. আলী হোসেন (৪৯) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার বড়গাঁও এলাকার মো. সুজন আলীকে (২০) গ্রেপ্তার করে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার মো মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ৭ আগস্ট মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed