হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো শৈলজুড়া গ্রামের বকুল সরকারের দুই ছেলে। তাদের মধ্যে শ্রাবণ সরকারের বয়স (৮) বছর। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অপর জন হল সৌরভ সরকার (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর পরিবারের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed