Main Menu

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদান করবেন।

Manual8 Ad Code

বদলি হওয়া কর্মকর্তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), কক্সবাজার জেলা পুলিশ, খুলনা রেঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশিক্ষণ সফলভাবে শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নির্ধারিত ইউনিটে দায়িত্ব গ্রহণ করবেন।

Manual4 Ad Code

তালিকা দেখুন

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code