Main Menu

সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসিকে বদলি

বিশেষ প্রতিনিধি: পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

রাকিবুল হাসান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) তাকে বদলিপূর্বক জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি ও দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে। দ্রুত পুলিশ সুপার কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে পদায়নকৃত সার্কেল অফিসে যোগদানের জন্য পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed