Main Menu

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৬০

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগে ৪ জন এবং সন্দেহজনক হাম উপসর্গে ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (৩০ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও ৪১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন হলো সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা ৬ মাস বয়সী হুমায়রা। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশু ৮ মাস বয়সী আব্দুল্লাহ আল মাহিন, তার বাড়ি জকিগঞ্জ উপজেলায়। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ৮৬ জন, সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ২১ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪১ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ২০ জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন এবং রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালেও আরও রোগী ভর্তি রয়েছেন।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code