বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। তারা সবাই একে অপরের বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বগুড়াগামী একটি রেজিস্ট্রেশনবিহীন জিক্সার মোটরসাইকেলে ওই তিন বন্ধু যাচ্ছিলেন।
পথে ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় এলে চৌমুহনী দিক থেকে বাসস্ট্যান্ডে ওঠার সময় আরেক মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হন।
এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। নিহতদের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল এবং বিকট শব্দে আঁকাবাঁকা করে চালানো হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠান।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। আহত দুজনকে উদ্ধার করা হয়েছে এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, নিহত তিন বন্ধুর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed