সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ মে) বিকেলে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্ত থেকে তাকে আটক করে।
আটককৃত মো. সাগর মিয়া (২০) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, শুক্রবার বিকেলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সাগর মিয়া মোটরসাইকেলযোগে ভারতীয় ইয়াবা ট্যাবলেট নিয়ে দেশে ফিরছিল। ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৩/৪- এস এর কাছাকাছি বীরেন্দ্রনগর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা ও মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা। আটককৃত মো. সাগর মিয়াকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ইয়াবা নিয়ে আসার সময় সাগর মিয়াকে আটক করা হয়েছে। ইয়াবা ও মোটরসাইকেলসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
Related News
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More
ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে একRead More



Comments are Closed