সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলার মঈনপুরে গ্রামে তাকে হত্যা করা হয়।
নিহত তারা মিয়া (৪৫) মঈনপুর গ্রামের মৃত সামসু রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মঈনপুর গ্রামের সালেহ আহমদের ছেলে ও ভাগ্নে স্থানীয় তারা মিয়ার ছোট ভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরে তারা মিয়ার ছোট ভাই ওই জুতা লাথি দিয়ে ফেলে দেয়। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালেহ আহমদের পক্ষের লোকজন এসে তারা মিয়ার ছোট ভাইদের উপর হামলা চালায়। তখন তারা মিয়া ভাইদের ফেরাতে আসলে তাকেও বেধড়ক আঘাত করে সালেহ আহমদ ও তার সাত থেকে আট জন লোক। এ সময় তারা মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন এসে তারা মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed