এমসি কলেজে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে তিন দিনব্যাপী ৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে বইমেলার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ বইমেলাটি সোমবার শুরু হয়ে চলবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত। ১৬টি স্টল নিয়ে শুরু হওয়া মেলায় বই বিক্রির পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায় এবং বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, প্রফেসর ফৌজিয়া আজিজ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম।
মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অঘ্রাতা সৌরভ। আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক স্মিতা নাগের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি মইনুল হাসান আবির।
উদ্বোধনী পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের ২৩তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
প্রথম দিনই মেলায় একক, দ্বৈত ও কোরাস কবিতা আবৃত্তিসহ দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, ছন্দ নৃত্যালয়, এনডিএফ বিডি সিলেটসহ বিভিন্ন সংগঠন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ ছাত্রদল, ছাত্রশিবিরসহ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed