Main Menu

সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার লালপুর গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মকছদ আলী (৪৫) এবং একই গ্রামের ইয়াছিন মিয়া (৩২)।

শনিবার (১১ এপ্রিল) ভুক্তভোগীর স্বামী তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী পাশের বাজারে ওষুধ আনতে গিয়েছিলেন। তখন বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। এ সময় একই গ্রামের মকছদ আলী, ইয়াছিন মিয়া ও আলিম উদ্দিন গৃহবধূর স্বামীর খোঁজে তার ঘরে ঢুকলে তার স্বামী বাড়িতে নেই বলে জানান ওই গৃহবধূ। এ সময় একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন মকছদ আলী ও ইয়াছিন মিয়া। আলিম উদ্দিন ঘরের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা দেন। এরপর ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরিফ উল্লাহ বলেন, ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ (১৩ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed