Main Menu

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান মিয়া মধ্যনগর উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ কৃষিজমিতে পানি জমে যায়। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের সংশ্লিষ্ট ফসল রক্ষা বাঁধ কেটে দেন।

বাঁধ কাটার পর পানি প্রবাহের একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। পরে রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক ধসে পড়া মাটি সরাতে কাজ শুরু করেন।

Manual2 Ad Code

দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ করে আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় উপস্থিত অন্যরা দ্রুত সরে যেতে পারলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান।

Manual5 Ad Code

পরে স্থানীয় লোকজন ও শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, বাঁধ ধসে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না এবং স্থানীয়রা প্রশাসনকে না জানিয়েই বাঁধটি কেটেছিলেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code