Main Menu

গোয়াইনঘাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত উপেন্দ্র নম নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নমের ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান উপেন্দ্র নম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন নন্দিরগাঁও ইউনিয়নের সদস্য মতিউর রহমান। তিনি জানান, ঘটনাটি ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code