চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি চালু করা হবে। ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ নির্মাণই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর প্রভাব এখনো ক্রীড়া অবকাঠামোতে স্পষ্ট। সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দেখে তা আরও পরিষ্কার হয়েছে।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে দেশের ৬৪ জেলাতেই একযোগে এই কর্মসূচি শুরু হবে। প্রথম ধাপে ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।
আমিনুল হক আরও বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ১২৯ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে আরও ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে।
সাম্প্রতিক আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হার-জিত খেলাধুলার অংশ। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি ও শ্যুটিংসহ সব খেলাকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চায় সরকার।
সিলেট জেলা স্টেডিয়ামের সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন।
Related News
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম,Read More
সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎRead More



Comments are Closed