Main Menu

জকিগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল, অতঃপর…

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত হঠাৎ ভিডিও কলে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দায়িত্বরত চিকিৎসকদের খোঁজ নিতে গিয়ে চারজনের কাউকেই পাননি। ঈদের ছুটিতে হাসপাতালের চিকিৎসাসেবা কেমন চলছে, তা জানতে সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে এই ভিডিও কল করেন তিনি।

Manual5 Ad Code

ভিডিও কলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর পর্যন্ত বিভিন্ন ইউনিট ঘুরে দেখানো হয়। এ সময় প্রতিমন্ত্রী কর্তব্যরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের কাছ থেকেও সেবার মান সম্পর্কে জানতে চান।

একপর্যায়ে দায়িত্বরত চার চিকিৎসকের মধ্যে কাউকে উপস্থিত না দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে তাৎক্ষণিক খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

ঈদুল ফিতর-এর ছুটিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবার ভরসা হচ্ছেন তৃণমূলের স্বাস্থ্যকর্মীরা, তাই দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি চলবে না।

Manual7 Ad Code

ভিডিও কলে তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের পর্যায়ে নিতে সরকার একটি যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন করছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করাও সেই পরিকল্পনার অংশ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code