Main Menu

সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. উসমান গনি জানু দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার হয়েছেন। প্রাথমিক সদস্য পদসহ তাকে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনায় উসমান গনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী-কে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দেন। সেই বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পরই তাকে বহিষ্কার করা হয়।

Share





Related News

Comments are Closed