হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত মো. রনি মিয়া (২০) কে গ্রেফতার করেছে র্যাব-৯। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে র্যাব জানায়, সোমবার রাত পৌনে ৯টার দিকে বিজয়নগর উপজেলা-এর চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়।
রনি মাধবপুর উপজেলার কালিকৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক আসামি।
র্যাব জানায়, মাধবপুরের একটি স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন রনি। অভিযোগ রয়েছে, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান তিনি।
এ ঘটনায় শিক্ষার্থীর দাদু মাধবপুর থানায় মামলা করেন। পরে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত শিক্ষার্থী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed