সুনামগঞ্জে ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
শনিবার (১৪ মার্চ) রাত ১০টায় এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ নববধূ জয়া দাস (২০) জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের বাসিন্দা নিপেশ দাসের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জয়া দাসের সঙ্গে পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) বিয়ে হয় ১১ দিন আগে। বিয়ের পর নবদম্পতি বেড়াতে সুনামগঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের জামাই পাড়ায় স্বামীর কাকার বাড়িতে আসেন। সেখান থেকে গতকাল শনিবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার জানান, পুলিশি সহায়তার মাধ্যমে দ্রুত আমার স্ত্রী জয়াকে খুঁজে পাওয়ার আশা করছি। একই সঙ্গে কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় বা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Related News
ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবারRead More
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual7 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More



Comments are Closed