সুনামগঞ্জে অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভাব-অনটনের কষ্ট সইতে না পেরে নাজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
গত বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার লাউরগড় সীমান্ত সংলগ্ন দশঘর এলাকার একটি কাঁঠাল বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাজিম উদ্দিন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাঁঠাল গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় নাজিম উদ্দিনের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ১১০ বছর বয়সি মা ফুলেছা বেগম জানান, বুধবার রাতে মা-ছেলে একসঙ্গে খাবার খেয়ে নেন। এরপর একটি টর্চলাইট নিয়ে নাজিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু এরপর আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে স্থানীয় লোকজন পাশের একটি কাঁঠাল বাগানে গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটছিল তাদের। কয়েক বছর আগে নাজিম উদ্দিনের স্ত্রী সংসার ছেড়ে সিলেটে চলে যান। দুই ছেলে ঢাকায় চলে গেছে এবং ছোট মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় সে স্বামীর বাড়িতে থাকেন। ফলে বৃদ্ধ মা ও ছেলে গ্রামে গ্রামে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
এ বিষয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed