Main Menu

জগন্নাথপুর হাসপাতালের গ্রিল খুলে নিচে পড়ে রোগীর মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার গ্রিল খুলে গিয়ে দ্বিতল ভবন থেকে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা শেখ সাজ্জাদ মিয়া (৭০) গত ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে টয়লেটে যেতে গিয়ে বারান্দার গ্রিল খুলে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। শব্দ পেয়ে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Manual3 Ad Code

স্থানীয় এক বাসিন্দা বলেন, ভর্তি থাকা একজন রোগী হাসপাতালের ওয়ার্ড থেকে পড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এমনটা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব হাসান রনি জানান, ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। আমরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছিলাম। ঘটনার সময় রাতে তিনি কীভাবে বারান্দার গ্রিল খুলে রেলিং পেরিয়ে ওপর থেকে নিচে পড়লেন তা বুঝে উঠা যাচ্ছে না। তিনি চোখে দেখতে পারেন না। তার কোনো স্বজনও সঙ্গে ছিলেন না। আমরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code