Main Menu

হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলায় ১৬ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। যারা প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের বা আট ভাগের এক ভাগের কম পেয়েছেন তাদেরই জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ-১ আসনে ২ জন; হবিগঞ্জ-২ আসনে ৩ জন; হবিগঞ্জ-৩ আসনে ৪ জন এবং হবিগঞ্জ-৪ আসনে ৭ জন।

Manual1 Ad Code

হবিগঞ্জ-১ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ১৭৭টি। এখান থেকে জাসদের কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি) ৬৪৪ ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) ৫,২৭২ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

Manual1 Ad Code

হবিগঞ্জ-২ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৭৫। এর মধ্যে স্বতন্ত্র আফছার আহমদ (ফুটবল) ১,৮৪৩; জাতীয় পার্টির আব্দুল মুক্তাদির চৌধুরী (লাঙ্গল) ৯৪১ ও বাসদের লুকমান আহমদ তালুকদার (মই) ৪৪৮ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

Manual4 Ad Code

হবিগঞ্জ-৩ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৮৪৮টি। এর মধ্যে ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা) ৫,৪৪৩; জাতীয় ন পার্টির আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল) ১,২৫৯; ইসলামিক ফ্রন্টের এসএম সরওয়ার (মোমবাতি) ১৪,১৩৩ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ শাহিনুর রহমান (ছড়ি) ১৩২ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

Manual8 Ad Code

এছাড়া হবিগঞ্জ-৪ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭টি। এ আসনে খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের (দেওয়াল ঘড়ি) ২৬,৪৪৬; বাসদের মোঃ মুজিবুর রহমান (মই) ৩২৯, ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, মুসলিম লীগের শাহ মোঃ আল আমিন (হারিকেন) ৫৫৫৬, স্বতন্ত্র মোঃ মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ ও এসএ সাজন (ফুটবল) ৬১৯ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code