গভীর রাতে প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পুলিশ কর্মকর্তা, অতঃপর..
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দীন রাকিব (৩২) নামে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা এএসআই রাকিব ও ওই নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে এএসআই রাকিব নারীর ঘরে ঢোকেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে ওই পুলিশ কর্মকর্তা ও রিমা আক্তারকে হাতেনাতে আটক করে। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা রোববার সকাল ৭টার দিকে এএসআই রাকিব ও ওই নারীকে উদ্ধার করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual5 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed