Main Menu

সিলেটে মাদ্রাসা শিক্ষার্থী মিজানুর রহমান নিখোঁজ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজারে অবস্থিত তুরুকখলা ইসলামিয়া হক্কানিয়া মাদরাসার প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মিজানুর রহমান (১১)। সে ঐ মাদরাসার নুরারী বিভাগের শিক্ষার্থী।

নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী সিলেটের কানাইঘাট থানার আগ্রীপাড়ার মৃত আব্দুস শুকুর ও পারভীন বেগমের ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে, গত ৯ জানুয়ারি বেলা আনুমানিক ১১টার দিকে মিজানুর রহমান মাদ্রাসা এলাকা থেকে নিখোঁজ হয়। সেই মাদরাসা শিক্ষকেরা আশপাশ এলাকায় অনেক খোঁজখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপী রংয়ের জুব্বা ও সাদা পায়জামা। তার গায়ের রং ফর্সা।

Manual7 Ad Code

এ ঘটনায় মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৫৪৬, তারিখ: ১২/০১/২০২৬ ইং।

Manual7 Ad Code

কেউ মিজানুর রহমানের সন্ধান পেলে ০১৭৮২০১৪০৫৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা পারভীন বেগম।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code