স্ত্রীসহ কারাগারে বিমানের এমডি সাফিকুর
বৈশাখী নিউজ ডেস্ক: এক শিশু গৃহকর্মীকে (১১) নির্যাতনের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন।
বাকি দুই আসামি হলেন– সাফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোবেল মিয়া। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নং সেক্টরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১১ বছরের গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় ওই গৃহকর্মীর বাবা মোস্তফা থানায় মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলার দায়ে ৬ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালক মোছব্বির মিয়া হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডRead More
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেলRead More



Comments are Closed