তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত ও আহত হন পাঁচজন।
আহতদের উদ্ধার করে প্রথম সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন চিকিৎসকরা।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
Related News
দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ আটক ১
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটিRead More
তাহিরপুরে কলেজ ছাত্রীকে চারদিন আটকে রেখে বিয়ের জন্য চাপ, থানায় মামলা
Manual7 Ad Code বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে অপহরণের পর চার দিন ধরে আটকেRead More



Comments are Closed