ঢাকায় জামায়াতের নারী সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতের নারীরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।
আব্দুল্লাহ তাহের বলেন, সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। বলা যায় এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।
তিনি বলেন, সারাদেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কমীরা ভোট চাইতে গেলে তাদের ওপরে হামলা হচ্ছে। সারাদেশ থেকে ৯টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর বেশি হবে।
তিনি আরও বলেন, সরকার যদি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে জামায়াত, জামায়াতের নারী শাখা ও ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
Related News
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন অ্যাডভোকেটRead More
১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা, সিলেট অভিমুখে রেলযাত্রা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ, ঢাকা থেকে চট্টগ্রামRead More



Comments are Closed