বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভসেক (AVSEC) যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন যাত্রী মো. আবু জাহেদ। রাত সাড়ে আটটার দিকে কার্গো টার্মিনালে তার ‘ইউ ব্যাগেজ’ স্ক্যানিং করার সময় ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। পরে রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকার লিটন ধরের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ব্যাগেজে থাকা অলংকারের ওজন ও বিশুদ্ধতা নিশ্চিত করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে অলংকারগুলো পরিমাপ করে দেখা যায়, সেখানে ১২০ গ্রাম সোনা রয়েছে।
পরে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে সোনাগুলো জব্দ করা হয়। তবে এটি প্রথমবার হওয়ার কারণে সংশ্লিষ্ট যাত্রীকে মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, প্রথমবারের মতো সোনা আনায় যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
Related News
চট্টগ্রামের পটিয়ায় একদিনে দুই লবণবাহী বোট ডুবি
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে পটিয়া চাঁনখালী খালে লোহার ফাঁদে আটকে একই দিনে লবণ বোঝাই দুইটিRead More
চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed