নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বালুর ট্রাক, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে পড়েছে বালু ভর্তি একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ও চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ জন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ৭টা ৫০ মিনিটে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানায়, পুঠিয়ার ঝলমলিয় কলাহাটে নাটোর অভিমুখী যাওয়ার সময় বিপরীত দিক হতে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঝলমলিয়া কলার হাটে আসা লোকজন হতাহত হয়।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।
বালু ভর্তি ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ সম্পন্ন করেছে।
এ ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
Related News
নাটোরের এক গ্রামেই ৪ শতাধিক ‘ঘরজামাই’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে স্ত্রী-সন্তান নিয়েRead More
পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন
Manual5 Ad Code মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখায় প্রকাশ্যেRead More



Comments are Closed