হবিগঞ্জে সিএনজি–মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ–চুনারুঘাট সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চুনারুঘাট সড়কের দুর্গাপুর–চানভাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে রনি মিয়া একটি মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে চুনারুঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্গাপুর–চানভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় রনি মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু করে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed