সিলেটে সাংবাদিক আনিস রহমানের মায়ের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমানের মা রাশিদা বেগম (৯০) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মরহুমা রাশিদা বেগম চার ছেলে ও এক মেয়ের জননী।
তার মৃত্যুতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইমজা নেতৃবৃন্দসহ সকল সদস্য মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed