হবিগঞ্জে বাস–তেলবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইটের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান।
নিহত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আল মোবারক পরিবহনের বাসটির সুপারভাইজার ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাক ও আল মোবারক পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই আটক করা হয়েছে। তবে ঘটনার সময় বাসের কোনো স্টাফ বা যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপেRead More
হবিগঞ্জে স্ত্রীর মামলায় পুলিশ সদস্য কারাগারে
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জRead More



Comments are Closed