মৌলভীবাজার-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।
মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর এবং মৌলভীবাজার-১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সাল আহমদ, বড়লেখা উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন এবং উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed