সিলেট নগরীর জিন্দাবাজার থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকা থেকে অজ্ঞাতিএক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed