দক্ষিণ সুরমা প্রেসক্লাবে নতুন সদস্য আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন সদস্য হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
১৭ ডিসেম্বর বুধবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সদস্য হতে ইচ্ছুকদেরকে প্রেসক্লাবেরর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ইং পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ এর ০১৭১৪-৪২৬০৯৩ নাম্বারে যোগাযোগ করে নির্ধারিত ফিস দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার আহবান জানানো হয়েছে।
আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদিসহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পারিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্মরত প্রিন্ট/ ইলেক্ট্রনিক্স মিডিয়ার নিয়োগ ও পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed