Main Menu

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন (৫৫) সাকিতপুর গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের সাইদুর ও করিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাত মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে ইসলাম উদ্দিন গুরুতর আহত হন। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed