সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর হযরত শাহপরাণ থানাধীন রাজপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের দাবি, আটককৃতরা পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়ার সুরভী-১২, লবিলা ভবন থেকে তাদের আটক করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফুলতৈল গ্রামের আজমান আলীর ছেলে জুনেদ আহমদ (২৫), কানাইঘাট উপজেলার বাঙালিপাড়া এলাকার হেলাল আহমেদের ছেলে রুবেল আহমদ (২৬) এবং জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমদ (২৮)।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed