সিলেটের তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশী
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে নারীসহ ১৭ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পুলিশ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা এসব বাংলাদেশী নাগরিক গত বছরের নভেম্বর মাসে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় বিএসএফ ও পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
কারাভোগের মেয়াদ শেষ হলে বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন— মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed