সিলেটে দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়া, প্রাণ দিলেন স্বামী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত তোফায়েল আহমদ (৪৬) মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হলে এক পর্যায়ে দু’জনেই আলাদা কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তোফায়েল আহমদকে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, “পারিবারিক কলহের কারণে এক ব্যক্তি ও তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তোফায়েল আহমদের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed