Main Menu

শাবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু বুধবার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে ১৭ ও ১৮ ডিসেম্বর দুইদিনব্যাপী ‘ইন্টারন্যাশনার কনফারেন্স অন এডভান্সড এন ফিজিক্স-২০২৫’ (আইসিএপি-২০২৫) আন্তার্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা পদার্থবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে আয়োজক কমিটি। দুই দিনব্যাপী সম্মেলনে সরাসরি ও অনলাইনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ থাকবে।

বুধবার (১৭ ডিসেম্বর) সম্মেলনের উদ্বোধনী অধিবেশন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অধিবেশনে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ও আইসিএপি -২০২৫-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন কনফারেন্স সেক্রেটারি ড. জাসির আহমেদ।

উদ্বোধনী শেষে প্লেনারি সেশনে বিজ্ঞানভিত্তিক আলোচনা করবেন জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসাশি ওহাশি।

সম্মেলনের প্রথম দিন তিনটি পৃথক ভেন্যুতে একইসাথে মৌখিক উপস্থাপনা সেশন অনুষ্ঠিত হবে। সেশনগুলোতে ননলিনিয়ার অপটিক্স ও ন্যানোসায়েন্স, এক্সপেরিমেন্টাল কনডেন্সড ম্যাটার ফিজিক্স এবং পরমাণু, অণু ও প্লাজমা পদার্থবিজ্ঞান বিষয়ক গবেষণা উপস্থাপন করা হবে।

Manual5 Ad Code

প্রথম দিনের টেকনিক্যাল সেশনগুলোতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ওয়াহাদোজ্জামান। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকদের বিপুল সংখ্যক মৌখিক উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে।

সম্মেলনে মোট ৮৯টি মৌখিক গবেষণা উপস্থাপনা অনুষ্ঠিত হবে, যা সমসাময়িক পদার্থবিজ্ঞানের বহুমাত্রিক গবেষণার প্রতিফলন ঘটাবে বলে বিশ্বাস করেন আয়োজকেরা।

প্রথম দিনের বিকেল থেকে পোস্টার উপস্থাপনা সেশন পরিচালিত হবে। এ পর্বে মোট ৩১টি গবেষণা পোস্টার প্রদর্শিত হবে, যেখানে নবীন গবেষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম উপস্থাপনা করবেন।

Manual3 Ad Code

সম্মেলনে দুইজন প্লেনারি সেশন নিবেন এবং সাতজন আমন্ত্রিত অতিথি বক্তব্য প্রদান করবেন। অধ্যাপক ড. মাসাশি ওহাশির পাশাপাশি প্লেনারি বক্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. এ. কে. এম. আজহারুল ইসলাম।

Manual4 Ad Code

সম্মেলনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার কনডেন্সড ম্যাটার ফিজিক্স, ন্যানোসায়েন্স, নিউক্লিয়ার ও রিঅ্যাক্টর ফিজিক্স, বায়ুমণ্ডল ও পরিবেশগত পদার্থবিজ্ঞান, মেডিক্যাল ও বায়োফিজিক্স, কম্পিউটেশনাল ফিজিক্স এবং থিওরেটিক্যাল ফিজিক্সসহ বিভিন্ন বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।

দিনের শেষভাগে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অনুষ্ঠিত হবে সম্মেলনের সমাপনী অধিবেশন এবং গালা ডিনার, যার মাধ্যমে দুই দিনব্যাপী এই একাডেমিক আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকরা বলেন, আইসিএপি-২০২৫-এর প্রধান লক্ষ্য হলো আন্তঃবিষয়ক গবেষণা সহযোগিতা জোরদার করা, উচ্চমানের গবেষণা প্রচার করা এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা। ব্যাপক অংশগ্রহণ ও সমৃদ্ধ বৈজ্ঞানিক কর্মসূচির মাধ্যমে এই সম্মেলন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে পদার্থবিজ্ঞানের গবেষণা ও একাডেমিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code