পরকীয়া প্রেমের সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: পরকিয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ফারজানা বেগম (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফারজানা বেগম উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। ফারজানা দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানিতে চাকুরি করতেন বলে জানা গেছে।
জানা যায়, ফারজানা সকালে কাজ থেকে বাসায় ফেরার পর তার স্বামী নুর আলীর সঙ্গে ফারজানার হাতে থাকা একটি ব্রেসলেট থাকাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যপূরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে নুর আলীও ছুটে আসে। সেখান থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবত পরকিয়ার বিষয় নিয়ে মনমালিন্য চলে আসছিল।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন জানান, ব্রেসলেট ও পরকিয়ার বিষয়টি সামনে রেখে এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed