সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মাইজবাড়ি পূর্বপাড়ায় মাটি পরিবহণে ব্যবহৃত ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন স্থানীয় আলী হোসেনের ছেলে এবং মাইজবাড়ি আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির অবৈধ ট্রলি স্বাধীনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করে থানায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed