শ্রীমঙ্গলে ট্রলির ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়ন এলাকায় অবস্থিত রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী কারখানায় ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগম (৪০) উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল রোশনী পলি ফাইবার প্লাস্টিক কারখানার কর্মকর্তা মো. শাকিল নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, কারখানার ভেতরে মালামাল পরিবহন ট্রলির ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, কারখানায় বেশ ভাঙচুর করেছে এলাকাবাসী।
শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম আহমেদ বলেন, নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগম আমার ওয়ার্ডের বাসিন্দা। পরিস্থিতি খুবই উত্তপ্ত।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed