রায়হান হত্যা, ফের পিছিয়েছে যুক্তি-তর্কের তারিখ
বৈশাখী নিউজ ডেস্ক: আবারও পিছিয়েছে সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার শেষ পর্যায়ের যুক্তি-তর্কের তারিরখ।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কারাগারে থাকা একমাত্র আসামি বহিষ্কৃত এএসআই আশেক এলাহির পক্ষে যুক্তিতর্কের তারিখ ধার্য্য ছিলো। কিন্তু তার আইনজীবির আবেদনের প্রেক্ষিতে আজ তা হয়নি। বিজ্ঞ আদালত আগামী রবিবার (৩০ নভেম্বর) পরবর্তী তারিখ ধার্য্য করেছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।
তিনি জানান- মামলার ৫ আসামির (পলাতক) যুক্তিতর্ক শেষ হয়েছে বুধবার (২৬ নভেম্বর)। কারাগারে থাকা একমাত্র আসামি বহিষ্কৃত এএসআই আশেক এলাহির যুক্তিতর্কের দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধার্য্য থাকলেও তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ যুক্তিতর্কের জন্য আগামী রবিবার (৩০ নভেম্বর) তারিখ নির্ধারণ করেছেন। আশেক এলাহি যুক্তিতর্কের পর রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত।
আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া চলতি বছরের ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিনের পর তিনি ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। পরে জামিন স্থগিত হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন সকাল সাড়ে ৭টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed