হবিগঞ্জে জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে হামলার শিকার হওয়ার পর রবিবার ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহফুজ পৈলারকান্দি ইউনিয়নের একই গ্রামের লিবাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরে জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়া ও একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দিবাগত গভীর রাতে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেন কালভার্টের সামনে মাহফুজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘কৃষিজমিতে বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed